পড়ালেখায় ভালো করলেই প্রণোদনা দেয়া হচ্ছে: মতিয়া
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৪ পিএম, ১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, যেসব শিক্ষার্থী পড়ালেখায় ভাল করেছে তাদেরই প্রণোদনা দেয়া হচ্ছে। মেধাক্রমের মধ্যে যেসব শিক্ষার্থী থাকবে সেই পাবে এসব প্রণোদনা।
বৃহস্পতিবার তার নির্বাচনী এলাকায় শেরপুরের নকলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা ও থ্রি-পিস বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রণোদনা বিতরণকালে জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো.কামরুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা. আম্বিয়া খাতুন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
বেগম মতিয়া চৌধুরী নকলা উপজেলার একটি ইউনিয়ন ও নালিতাবাড়ী উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইবতেদায়ী মাদরাসার দ্বিতীয় শ্রেণির মেধাক্রমানুসারে ২০জন শিক্ষার্থীর মাঝে আর্থিক প্রণোদনা ও সকল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ১০জন শিক্ষার্থীর মাঝে থ্রি-পিস বিতরণ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে প্রাপ্ত সিনথেটিক শাড়ী/থ্রি-পিস সকল মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাক্রমানুসারে প্রথম ৪জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করেন।
এছাড়াও সকল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি’র টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ মেধাক্রমানুসারে প্রথম ১০জন শিক্ষর্থীর মাঝে আর্থিক প্রণোদনাসহ গরীব ও অসহায়দের মাঝে শাড়ি, ট্রাউজার, টি-শার্ট এবং শার্ট বিতরণ করেন।
- জিন বহনের নয়া পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের
- পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা
- ৪৭ বছর ধরে শিশুদের জন্য কাজ করছে সুরভী: জাইমা
- চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা
- র্যাবের নাম বদলে হচ্ছে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- শবে বরাত: ক্ষমা, প্রার্থনা ও আত্মশুদ্ধির রজনী
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে
- আজ মঙ্গলবার ঢাকা শহরের যেসব মার্কেট বন্ধ
- রাজধানী ও আশপাশের আবহাওয়া আজ শুষ্ক থাকবে
- আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১
- বাড়নো হয়েছে শিক্ষাবৃত্তির আবেদনের সময়
- হ্যাঁ‑না ভোট: গণতান্ত্রিক পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল?
- রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার
- এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে আজ
- জামায়াত আমিরের মন্তব্যে নারীদের প্রতিবাদে তোলপাড়
- ২০২৬ সালের শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১,৩৫৬ টাকা
- নারীদের ঘরে বন্দি রাখতে চায় একটি দল: তারেক রহমান
- ফেব্রুয়ারিতে শিক্ষা প্রতিষ্ঠানে মিলছে টানা ছুটি
- জামায়াত আমিরের মন্তব্যে পেশাজীবী নারীদের প্রতিবাদ
- নির্বাচনের আগে: স্লোগানের রাজনীতি ও জনমনের ভাষা
- ওমরাহ ব্যবস্থাপনায় অনিয়ম: ১,৮০০ বিদেশি এজেন্সির চুক্তি স্থগিত
- আংশিক মেঘলা হলেও ঢাকায় আজ বাড়তে পারে তাপমাত্রা
- ভারতকে হারিয়ে ফাইনালের পথে বাংলাদেশ
- ২৪ ঘণ্টায় ৩ দফা কমল সোনার দাম
- ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম?






